রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ব পর্যটন নিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের পর্যটন উপজেলা কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পর্যটনের সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন,  লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, লেখক-গবেষক আহমদ সিরাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পরিবেশ বিষয়ক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মোনায়েম খান, শিক্ষার্থী অংকিতা দেব, রিসোর্ট মালিকদের পক্ষে অরণ্য নিবাস প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন প্রমুখ।

আলোচনা সভা শেষে, কমলগঞ্জের পর্যটন নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর