বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা

ডেস্ক রিপোর্ট / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০পর্যন্ত ৬ শতাধিক রোগীকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় ৬০ জন বাছাই করা ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া প্রায় ৬ শতাধিক জন রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ দেওয়া হয়।

মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামসুজ্জামান চৌধুরী রাহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল, কমলগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গবেষক ও ট্রাস্টের সদস্য সচিব আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এসময় চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ইমরান আহমদ, রুহুল আমীন, আব্দুল হান্নান প্রমুখ।

মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন “বিদ্যালয় শুরুর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেসসহ বিভিন্ন উপকরণের ব্যায় বহন করছি, সাথে চিকিৎসা সেবা। যা আগামীতেও অব্যাহত থাকবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর