বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে মিডিয়ামবার টিভি এন্ড টিভি কাপ ফুটবল টুনার্মেন্টে ধলই ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান

আসহাবুজ্জামান শাওন / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন এর সীমান্তবর্তী ধলই চা বাগান মাঠে মিডিয়ামবার টিভি এন্ড টিভি কাপ ফুটবল টুনার্মোন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সমাপনী খেলায় ধলই চা বাগান স্বাগতিক ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধলই চা বাগান কেন্দ্রীয় মাঠে ধলই চা বাগান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজিত টুনার্মেন্টের ফাইনাল খেলায় স্বাগতিক ধলই চা বাগান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে মদনমোহন চা বাগান একাদশ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি রাজকুমার কানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধলই চা বাগানের ব্যবস্থাপক মো. আজগর আলী।

শিক্ষক ডালিম রজকের সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, ইউপি সদস্য মোতাহের আলী,নারায়ণ রাজভর,সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, সালাহউদ্দীন শুভ প্রমূখ। টুনার্মেন্টে মোট ৪৭ টি দল অংশ গ্রহণ করেছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর