শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

কুলাউড়ায় বিশেষ অভিযানে ১ লাখ শলাকা ভারতীয় বিড়ি জব্দ, একজন গ্রে ফ তা র

ডেস্ক রিপোর্ট / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১ লাখ শলাকা বিড়ি জব্দ করেছে পুলিশ। অভিযানে তুহিন আহমদ (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ৩ সেপ্টেম্বর ভোরে এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর, এএসআই মিরাজুলসহ একটি টিম কুলাউড়া থানাধীন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে তুহিন আহমদের হেফাজত থেকে ভারতীয় উৎপাদিত শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১ লক্ষ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা। গ্রেফতারকৃত তুহিন আহমদ মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এই বিড়ি আমদানি করা হয়েছিল। এই ঘটনায় কুলাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর