রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

‘ভোট দিবেন আরিফকে, পাশ করবে কল্পরঞ্জন চাকমা’

অনলাইন ডেস্ক / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ভোট দিবেন জনাব আরিফুল হক চৌধুরীকে, আর পাশ করবে বান্দরবনের কল্পরঞ্জন চাকমা- পিআর পদ্ধতিতে নির্বাচনের ফলাফল এমন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, হঠাৎ পিআর নামক এক পদ্ধতি নিয়ে হাজির হয়েছে জামায়াত। পিআর নাহলে নাকি ভোট হবেনা। এই পিআর দেশের মানুষ জানেন না, বুঝেন না।

এরপরই তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এটি এমন এক পদ্ধতি, আপনি ভোট দিবেন সিলেটের জনাব আরিফুল হক চৌধুরীকে আর পাশ করবে বান্দবনের কল্পরঞ্জন চাকমা। এটা হতে পারেনা। পিআর কি খায় না গায়ে মাখে, মানুষ জানে না।

তিনি শেখ হাসিনা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, দেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার করে তুমি তোমার আত্মীয় স্বজন নিয়ে চলে গেছো। কিন্তু নিরিহ কর্মীরা আজ কোথায় যাচ্ছে? তিনি বলেন, আজ আমাদের বুঝতে হবে। আমাদের কারণে যেন শহিদ জিয়া খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে কোনো কটু কথা বলতে না পারে, তেমন কাজ যেন আমরা না করি। দেশের মানুষ উন্মুখ হয়ে আছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আপনার কোনো কাজের কারণে যেন দলের কোনো ক্ষতি না হয়- সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর