বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ কবিতা-মোদের কমলগঞ্জ নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু কমলগঞ্জে বসতবাড়ি দখ/লের অভি/যোগ: হা/মলা-ভাঙ/চুরে প্রবা/সীর পরিবারে আ/তঙ্ক

কুলাউড়ায় বিএনপির সম্মেলন ১৩ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা হয়।

এতে আগামী ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দেন প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।

উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল খান ও আব্দুল জলিল জামালের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী, আব্দুল মজিদ, সুফিয়ান আহমদ প্রমুখ।

এ সময় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের প্রধান নির্বাচনী কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান।

অন্য কমিশনাররা হলেন- অ্যাডভোকেট এএনএম খালেদ, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম ও আব্দুল মুহিত চৌধুরী।

জানা গেছে, আগামী ৩০ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ আগস্ট মনোনয়ন জমা, ২ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহার অনুষ্ঠিত হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটার সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ করবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর