মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে ফেসবুকে ফেক আইডি খুলে জামায়াত নেতার বিরুদ্ধে অপপ্রচার

সালাহউদ্দিন শুভ / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কয়েকটি ফেইক (ভুয়া) আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মানহানিকর অপপ্রচারে ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। এ বিষয়ে গত ২৩ আগস্ট কমলগঞ্জ থানায় জিডি করেন জামায়াত নেতা আবু তালেব, যার নাম্বার ১১৭১।

শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার জামায়াত নেতা আবু তালেবের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “শমসেরের নগর ডটকম ও ফারহা চৌধুরী” নামের এই দুইটি ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। যে কারণে রাজনৈতিক ব্যক্তিবর্গ অকেটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্রিকার একাধিক প্রতিনিধি থানায় সাধারন ডায়রি করেছেন। এসব অপপ্রচারকারীদের ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলারও প্রস্ততি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মী বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক “শমসেরের নগর ডটকম ও ফারহা চৌধুরী” নামের এই দুইটি ফেইক আইডি সহ একাধিক ফেসবুক ভুয়া (ফেইক) আইডিতে অপপ্রচার চালানো হচ্ছে। ওইসব আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতোমধ্যে ফেইক আইডি’র বিরুদ্ধে বিভিন্ন সময়ে কমলগঞ্জ থানায় অন্তত কয়েকটি সাধারণ ডায়রি করা হয়েছে।

  • থানা পুলিশ বলছে, এসব আইডি সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে।

এবিষয়ে থানায় সাধারণ ডায়রি করা হলেও সংশ্লিষ্ট আইডি’র পরিচালককে সনাক্ত করা যাচ্ছে না। এসব অপপ্রচারকারি ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করা হবে।

কমলগঞ্জ উপজেলার জামায়াত নেতা আবু তালেব বলেন, ‘আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “শমসেরের নগর ডটকম ও ফারহা চৌধুরী” নামের এই দুইটি ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। আমি এবিষয় নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের ভিতরে ফেইক আইডি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু বলেন, ‘কমলগঞ্জে “শমসের নগর ডটকম” নামের একটি আইডিসহ বিভিন্ন ফেইক আইডি দ্বারা গণমাধ্যম ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। অপপ্রচারকারিদের সনাক্ত কিংবা তাদেরকে গ্রেপ্তার করতে না পরার বিষয়টি দুঃখজনক।’

এব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শামীম আকনজি বলেন,‘ফেইক আইডির বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইডি সনাক্ত করা হলেই পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর