শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ডিবির সাবেক প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব নাসিমুল গনি এতে স্বাক্ষর করেন।

বরখাস্তাদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধে’ অভিযুক্ত। বাংলাদেশ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুচ্ছেদ ও বিধি ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময় তাদের খোরপোষ ভাতা প্রদান করা হবে এবং জনস্বার্থে এ আদেশ প্রয়োগ করা হয়েছে।

বরখাস্তকৃতদের মধ্যে রয়েছে— ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপার।

সরকার জানিয়েছে, সাময়িক বরখাস্ত নির্ধারিত হলেও তদন্ত ও প্রক্রিয়া শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এই পদক্ষেপ প্রশাসনের শৃঙ্খলা রক্ষা এবং দায়িত্বহীনতা প্রতিরোধে নেওয়া একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর