রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ভিত্তিক সহায়তাকারী সংস্থা ইস্ট হ্যান্ড এর সহায়তা ও শমশেরনগর হাসপাতালের ব্যবস্থাপনায় মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতির বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।

জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের সেবা গ্রহণ করে।

শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, ‘২ দিন বিভিন্ন এলাকায় প্রচারণা করলে রোগীরা আগে থেকেই নিবন্ধন করে সোমবার শমশেরনগর হাসপাতাল এসে চিকিৎসা সেবা গ্রহণ করে। আগত রোগীরা এসে স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করেন।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার আব্দুল মানান, ডাক্তার ইমরান আহমেদ ও ডাক্তার মোজাহের হোসেনের নেতৃত্বে ৩ শতাধিক রোগীদের সেবা প্রদান করা হয়। ডাক্তারদের সহযোগীরা ছিলেন শুকুর মাহমুদ, সুমন মিয়া, মিলিয়া বেগম, সুজন ও মোস্তাকিম মিয়া।

ডাক্তার মোজাহের হোসেন বলেন, ‘খুবই সুন্দর পরিবেশে ও ভালো ব্যবস্থাপনায় ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর থেকে ছানি পড়া ৫৫ জনকে বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর