রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

সালাহউদ্দিন শুভ / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।শোভাযাত্রায় হাজারো সনাতন ধর্মের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রত্যুষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির, জেলা বিএনপির সদস্য দুরুদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, অর্জুন দেব,শিবদাস দেব শিবু, সঞ্জয় কান্তি দেব প্রমুখ।

শোভাযাত্রার মাধ্যমে সনাতনীরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর