মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল উদ্ধার, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল আহমেদ মোস্তফা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত অনুমান ২টার দিকে শ্রীমঙ্গলের পূর্ব রূপসপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাসেল আহম্মদ মোস্তফাকে (৩৭) গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে নগদ ১,১৩,০০০ টাকা, ৩টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল, ২টি রূপার চেইনসহ মোট প্রায় ১,৩৯,৪৬৫ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।

১৫ আগস্ট সন্ধ্যার পর পূর্ব রূপসপুরে বসবাসরত জনৈক মোঃ জসিম মোল্লার বাসা থেকে অজ্ঞাত ব্যক্তিরা স্বর্নালংকার, মোবাইল ও টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর পরই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মহিবুর রহমানসহ অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত রাসেলকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত রাসেল আহম্মদ মোস্তফা পূর্ব রূপসপুর এলাকায় খালেক হাজারির বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর