মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

সাংবাদিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন 

ডেস্ক রিপোর্ট / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন ও মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার (৯আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি সরওয়ার আহমদ এর সভাপতিত্বে এবং হোসাইন আহমদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর।  তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

অন্যদিকে জেলার কমলগঞ্জ উপজেলায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্কির দাবী জানিয়ে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর