রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কমলগঞ্জে বিএনপির বিজয় মিছিল

ডেস্ক রিপোর্ট / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে ভানুগাছ রেলওয়ে সেটশন মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারাদেশের মতো কমলগঞ্জও এই কর্মসূচি পালিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছিলো আজকের এই দিনে। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন, সেই বীর শহীদের রূহের মাগফেরাত কামনা করছি।

  • তিনি আরও বলেন, ভবিষ্যৎতে এ ধরনের ফ্যাসিবাদের জন্ম যেন বাংলাদেশে আর না হয়, সে দিক আপনাদের লক্ষ রাখতে হবে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্যরা বলেন, বিএনপি নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আজ ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি বাংলার মাটিতেই হবে।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন অসংখ্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর