রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ভোটাধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘অবশ্যই ভোটাররা ভোট দিতে পারবেন। গত কয়েকটি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে।’

নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনি কার্যক্রম পরিচালনা করবে। সরকারের লক্ষ্য হলো দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও সর্বদা গুরুত্ব আরোপ করছেন।’

২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা কাজ করলে সেই নির্বাচন সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।’
তিনি বলেন, ‘আমাদের অভিপ্রায় স্পষ্ট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন আয়োজন করা।’

ব্রিফিংয়ে জানানো হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৫ হাজারেও বেশি মামলা, সাইবার আইনের অধীনে দায়ের ৪০৮টি এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ৭৫২টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ফলে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিক হয়রানি থেকে মুক্তি পেয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর