রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ২২/২৩ সালের এসএসসি ও এইচএসসি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে  সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে  ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কমলগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিস মৌলভীবাজারের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাখন চন্দ্র সূত্রধর এর  সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নেছা,বিশেষ অতিথি ছিলেন,  জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, গবেষণা কর্মকর্তা, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা,আমিনা পারভীন, কমলগঞ্জ  মাধ্যমিক কর্মকর্তা সামছুনাহার পারভিন, কালি প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র পাল নান্টু,সফাত আলী সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আলাউদ্দিন।

আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া, কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিন,এ এ টিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী,বিএফ শাহীন কলেজের শিক্ষক রইছ উদ্দিন ডালি,সাংবাদিক নির্মল এস পলাশ ও শিক্ষার্থীদের পক্ষে বখতিয়ার বখ্ত প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী- শিক্ষক,সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর