বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মৌলভীবাজারে এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রেমনগর গ্রাম থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১টি এয়ারগানসহ ১২ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাজনগর থানায় উদ্ধারকৃত দেশী অস্ত্রগুলো হস্তান্তর করা হয়।

জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে পূর্ব বিরোধের জের দুই পক্ষের মধ্য সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় এয়ারগান ব্যবহার করলে এলাকায় আতংক সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ১২ জন আহত হন। সেনাবাহিনীসহ যৌথবাহিনী টিম গ্রামে অভিযান চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ১ টি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি।

রাতে উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর