শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে এনসিপির পদযাত্রা পথসভা

ডেস্ক রিপোর্ট / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

অনেকেই ৭২ এর সংবিধান রক্ষার জন্য আন্দোলন করছেন। ৭২ এর সংবিধানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আকাঙ্খা নষ্ট করে দিয়ে সেখানে মুজিববাদ প্রতিষ্ঠার চক্রান্ত ছিল। সেই চক্রান্তের ভিতর আমরা ৫৪ বছর ছিলাম, ছাত্র জনতার আন্দোলনে সেই চক্রান্ত নস্যাৎ হয়েছে – মৌলভীবাজারে পথসভায় এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

আজ মৌলভীবাজারে এনসিপির পদযাত্রা ও পথসভা সংক্ষিপ্ত করে শ্রীমঙ্গলের উদ্দেশ্য রওয়ানা হন এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব। পুরো শহরে পদযাত্রা করার কথা থাকলেও শহরে প্রেসক্লাব মোড় থেকে বেরীরপাড়া পর্যন্ত অল্প জায়গা পদযাত্রা করা হয়।

এছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব সবাই বক্তব্য না রেখে, নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসির উদ্দীন পাঠোয়ারী বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন না সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

তবে কি কারণে পদযাত্রা ও পথসভা সংক্ষিপ্ত করা হয়েছে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি এনসিপি নেতৃবৃন্দ

পরে বেলা ১টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের একটি মিলনায়তনে চা শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন এনসসিপি নেতারা। 


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর