রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে এনসিপির নেতাদের মত বিনিময়

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, অনিক রায়, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ।

মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা রাজপথ থেকে উঠা আসা দল। আমরা জুলাই পদযাত্রা নিয়ে প্রতিটি জেলায় যাচ্ছি। সারা দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। আজ মৌলভীবাজারে আমাদের কর্মসূচি ছিল। যাত্রাপথে আপনাদের কথা শোনার জন্য এসেছি।’

তিনি বলেন, ‘মৌলভীবাজারে তথা পুরো সিলেটের অনেক ভাষা ও সংস্কৃতি রয়েছে। সিলেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানে আমরা খুব অল্প পরিসরে বসেছি,ভবিষ্যতে আমরা আপনাদের পাড়া মহল্লায় পৌছাতে চাই। আমরা বৃহত্তর সিলেট অঞ্চলে সাংস্কৃতিক ও কূটনৈতিক কেন্দ্র গড়তে চাই। আমরা সব জায়গায় যাচ্ছি ও নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণের জন্য আমাদের যে ইশতেহার করতেছি,সেখানে আমাদের যে জাতিসত্তা রয়েছে সবার দাবি গুলো আমরা ইশেতহার হিসেবে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করতে চাচ্ছি।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান থাকবে যে,নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাতে গতবছর জুলাই মাসে সবাই রাজপথে নেমে এসেছিলেন, বিগত কয়েক বছরে আমরা দেশটাকে গড়তে পারিনি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি এবার সুযোগ এসেছে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। যেখানে আমাদের সকল জাতিসত্তার কণ্ঠস্বর থাকবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বাংলাদেশের মানুষের জন্য কিছু করার,নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।’

তিনি বলেন, ‘৫০ বছরে দেশে অনেক রাজনৈতিক দল দেখেছেন,তবে ২৪ এর গণঅভ্যুত্থান একটি বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে। আমরা যারা তরুণরা নতুন দল গঠন করেছি আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আমরা অন্তর্ভুক্তিমূলক সকল সম্প্রদায়ের বাংলাদেশ গড়তে চাই।’

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, খাসি জনগোষ্ঠীর নেতা জিডিসন প্রধান সুচিয়াং, মনিপুরী জনগোষ্ঠীর নেতা হিরন্ময় সিংহ সহ বিভিন্ন উপজেলার চা শ্রমিকরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর