রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা সাজ্জাদুর রহমান আর নেই

ডেস্ক রিপোর্ট / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ: অব: সাজ্জাদুর রহমান (৮০) বার্ধক্যজনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। গত ২১ জুলাই সোমবার রাত সোয়া ৮টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি…….রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা ও নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বেলা ২ ঘটিকায় শমশেরনগর শিংরাউলী ইলেভেন স্টার মাঠে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ওসি মাহফুজুল কবিরের উপস্থিতিতে পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। এরপর বেলা ২.৩০ ঘটিকায় জানাযার নামাজ শেষে শিংরাউলী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাজ্জাদুর রহমানের মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক অলি আহমদ খান, কেন্দ্রিয় বিএনপি নেতা এড. আবেদ রাজা, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন আহমদ মধু সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১ সনে যুদ্ধকালীন সময়ে ধলই সীমান্তে সিপাহী হামিদুর রহমানের সাথে রনাঙ্গনে লড়াকু সৈনিক ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান বিএনপি’র একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি এলাকায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমলগঞ্জবাসী একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর