বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়য়নে চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবীন বিএনপি নেত্রী মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা

কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইউসুফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে পৌরসভার পানিশালা গ্রামে ঘটনা ঘটে। মৃত ইউসুফ পানিশালা গ্রামের ওয়াইফাই ব্যবসায়ী আজিজুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জুমার নামাজে যখন সবাই ব্যস্ত তখন সবার চোখ এড়িয়ে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায় ইউসুফ। মা শিশুকে ঘরে না পেয়ে ডাকাডাকি শুরু করলে বাড়ির লোকজন ছুটে এসে খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে ইউসুফকে দেখতে পান। দ্রুত সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যান চাচা হাসান মিয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষনা করেন।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুর কবির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের সম্মতি ও জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর