রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে গাঁজাসহ এক নারী আটক

ডেস্ক রিপোর্ট / ৬৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান (বাজার লাইন) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুভদ্রা বুনার্জি ও তার স্বামী বিরেন বুনার্জি তাদের ঘরে গাঁজা বিক্রির জন্য মজুদ রেখেছেন। অভিযান টের পেয়ে বিরেন বুনার্জি কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় সুভদ্রা বুনার্জিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশির সময় তার ঘরে তল্লাশি করে ১টি নীল পলিথিনে মোড়ানো ১কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি কাগজের বাক্সে মাদক বিক্রির ৯০০ টাকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী তার স্বামীর সহায়তায় গাঁজা বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর