বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

তিনি বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যতিক্রম। তিনি গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যে কোন আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে রূপ দেয়। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গণতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের সদস্য, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

অতিথিরা জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর