রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১১৮ পরিবারে হাঁস, ঔষধ ও খাদ্য বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১১৮ জন উপকারভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ২৩টি হাঁস, ঘর নির্মাণের উপকরণ, দানাদার খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রম বাস্তবায়ন করেছে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ, আবদুল মুমিন, ইউপি সদস্য মোতাহের আলি, হাতিম মিয়া, সালেহ আহমেদ, রামকৃষ্ণ চ্যাটার্জী, মকবুল আলি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে বলেন, “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ১১৮টি পরিবারের মাঝে হাঁস, ঘর নির্মাণ উপকরণ, ৭৫ কেজি দানাদার খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ প্রকল্প তাদের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, গরু, ছাগল, হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণও এসব উপকারভোগীদের দেয়া হচ্ছে এবং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর