সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কারিগরি ত্রুটি: বিদ্যুৎ আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন এলাকায়

অনলাইন ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

রাজধানীর রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে রাজধানীর একাংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২২ জুন) রাত ৯টা ৫০ মিনিটে এ গোলযোগের ঘটনা ঘটে। তবে দেড় ঘণ্টার বেশি সময় ভোগান্তির পর বিদ্যুৎ আসতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানা গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন এলাকাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) এলাকায় বড় ধরনের প্রভাব পড়েনি।

রামপুরার বাসিন্দা হুমায়ুন কবির রাত ১২টার কিছু সময় আগে জানান, তাদের এলাকায় বিদ্যুৎ এসেছে। এর আগে সেগুনবাগিচা থেকে বোরহান উদ্দিন জানান, সেখানেও বিদ্যুৎ এসেছে।

রাত ১০টার দিকে রাজধানীর গুলশান-১ ও ২, মহানগর প্রজেক্ট, মধুবাগ, মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার ও হাতিরপুল এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরেও আরও কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পিজিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রামপুরা সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটেছে। সমস্যার উৎস চিহ্নিত করে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর