রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে । আটককৃত উভয়ই কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের (সোনারায়) বাসিন্দা।

বুধবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ও এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ইসলামপুর ইউনিয়নের ভদ্রগাঁওয়ের গুলের হাওর বাজার এলাকা থেকে সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

তল্লাশি করে আটককৃতদের হেফাজত থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর