রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় কোচিংয়ে গিয়ে আর ফেরা হলো না আনজুমের, দুইদিন পর মিললো লা*শ

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর নাসিফা জান্নাত আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে রাতে মরদেহটি উদ্ধার করে। আনজুম ওই গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

এর আগে, ১২ জুন সকালে কোচিং ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আনজুম। এরপর সে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাকে না পেয়ে ওই দিনই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর