সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রিপোটার : / ২৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ-শমশেরনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ জুন) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার কাছারীবাজার (শ্যামেরকোনা) এলাকার বনগাঁও নামক স্থানে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, কমলগঞ্জ-শমসেরনগর সড়কে কাছারীবাজার (শ্যামেরকোনা) নামক এলাকায় দুটি দ্রুতগামী বিপরীত মুখি ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা মোটরসাইকেল আরোহীরা শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবের মিয়া (২২) ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮) মৃত ঘোষনা করেন।

অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় মাহবুব মিয়া (২০) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসসানী হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর