বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

এ দেশে সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে–ডা: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেছেন, আমরা সাহাবী তাবেয়ী যোগ অনুসরণ করে বাংলাদেশে আনতে চাই। এই যোগ যখন আসবে তখন রাষ্ট্রের প্রতিটি নাগরিক নারী পুরুষ সকলে সম্মানের সাথে বসবাস করবে। সকল গর্বীত নাগরিক হিসেবে পরিচয় দিবে আর এই রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র। সেই রাষ্ট্রের দায়িত্ব হবে তার জনগণের সমস্ত অসুবিধা দূর করে সুবিধা নিশ্চিত করা।

রোববার (২৫ মে) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় জামায়াতের আয়োজনে মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, একটা জায়গায় আমরা পিছিয়ে আছি। মানুষ গড়ার জন্য যে শিক্ষা প্রয়োজন সে শিক্ষা আমাদের দেশে নেই। সমাজে ধর্মের ভাগাভাগিতে আমরা বিশ্বাস করিনা। আমার ধর্মকে যথেষ্ট আবেগ দিয়ে ভালোবাসি ঠিক একই ভাবে অন্য ধর্মকে ভালোবাসবো। 

ড. শফিকুর রহমান যুবকদের প্রতি অনুরোধে করে বলেন, সমাজ বদলাতে হলে তোমাদের হাত লাগবে। তোমাদের হাত ছাড়া দুনিয়ায় কোন সমাজ বদলায় নি।

এর আগে রোববার দুপুরে জেলার কুলাউড়া উপজেলায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, এ দেশে সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা-শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। এই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে, যেখানে একটি ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট অন্যজন দিয়ে এসেছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। মানবিক করিডর না দেওয়ার বিষয়েও আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।

মতবিনিময় সভা ও সুধী সমাবেশে ছাড়াও কুলাউড়া উপজেলায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, মহিলা সুধী সমাবেশে এবং জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের  সম্মেলনে যোগ দেন ডা. শফিকুর রহমান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর