রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে দুইটি সিএনজি অটোরিকশা চুরি

ডেস্ক রিপোর্ট / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে দুইটি সিএনজি অটোরিক্সার চুরির খবর পাওয়া গেছে। চোরচক্র একটি সিএনজি নিয়ে গেলেও অপর সিএনজি’টি রাস্তায় ফেলে গেছে।

গত মঙ্গলবার (২০ মে) ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. শিপু মিয়ার সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১২/১৪১) ও লক্ষ্মীপুর গ্রামের মো. সুলতান আলীর সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১৩/১৬৬৭) চুরি হয়। চোরচক্র মো. শিপু মিয়ার সিএনজিটি নিয়ে গেলেও মো. সুলতান মিয়ার সিএনজি তার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দুরে ফেলে গিয়েছে। মো. শিপু মিয়া এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে গাড়ির মালিক মো. শিপু মিয়া জানান, সিএনজিটি গত সোমবার রাতে বাড়িতে এনে গ্যারেজে রাখি। প্রতিদিনের মত এইদিনও রাত সাড়ে ৩টা পর্যন্ত সিএনজিটি পাহারা দিয়ে ঘুমিয়েছি। পরদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যারেজে সিএনজি নেই। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।

অপর জিএনজি চালক মো. সুলতান আলী বলেন- প্রতিদিনের মত সোমবার রাতে সিএনজি’টি বাড়িতে এনে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সিএনজি’টি নেই। কিছুক্ষণ পর খবর পাই সিএনজি’টি আমার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দুরে রাস্তার মধ্যে পড়ে আছে। সেখানে গিয়ে দেখি গাড়ির ওয়ারিং খোলে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, শিপু মিয়া নামক একব্যক্তির কাছ থেকে একটি সিএনজি চুরির লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তাঁর বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিএনজি’টি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া আর কোন অভিযোগ পাইনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর