সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

চাতলাপুর চেকপোস্ট দিয়ে রপ্তানি বন্ধ করলো ভারত

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী ও জুস রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। গত সোমবার (১৯ মে) থেকে এই পণ্যগুলো রপ্তানি বন্ধ করা হয়েছে। চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরগর-চাতলাপুর রোড দিয়ে এখনো নিয়মিত রপ্তানি হচ্ছে মাছ, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী, জুসসহ নানা ধরনের পণ্য। তৈরি পোশাক এ দিক থেকে রপ্তানি করা না হলেও নতুন করে প্লাস্টিক ও জুস পণ্য রপ্তানি বন্ধ করায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাবি এন্টারপ্রাইজের প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, গত সোমবার থেকে প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক ও জুস রপ্তানি বন্ধ করলো ভারত। এখান দিয়ে আমরা নিয়মিত প্লাস্টিক সামগ্রী ও জুস রপ্তানি করতাম। কয়েকদিন আগেও প্লাস্টিক পণ্য রপ্তানি করেছি।

চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বলেন, আমরা ভারতের পক্ষ থেকে চিঠি পেয়েছি এই রোডে প্লাস্টিক, তৈরি পোশাক ও জুস জাতীয় পণ্য রপ্তানী না করার জন্য। এই পণ্যগুলো রপ্তানি ভারতের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর