সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে বর্জ্য পাহাড়ি ছড়ায় না ফেলা ও শব্দ দূষণ রোধে মানববন্ধন

অনলাইন ডেস্ক / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার কোম্পানী লিমিটেড এর বিষাক্ত বর্জ্য ছড়ায় না ফেলা ও কোম্পানির কারখানা থেকে শব্দ দূষণ রোধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা।

সোমবার দুপুরের উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামের রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজাপারা ও বাদে-আলিশা এলাকার সর্বস্তরের জনগণ এর আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুল আহাদ, গ্রামবাসী মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া, আল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, রশনি পলি ফাইবার কোম্পানীর বর্জ্য সরাসরি পাহাড়ি ছড়ায় পাইপ দিয়ে ফেলা হয়। তাদের এই অব্যবস্থানার কারণে ফসলি জমি, হাওড়ের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। গ্রামের জনবসতি এলাকায় এই ফ্যাক্টরি স্থাপন করার কারনে দিন-রাত প্রচন্ড শব্দে মেশিন চালানো হয়। এর কারনে গ্রামবাসী শব্দ দূষনের শিকার হচ্ছেন। অনেকে অসুস্থ হচ্ছেন। এই বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর