মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে যুবকের মৃ ত্যু

অনলাইন ডেস্ক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে থেকে ট্রলিতে করে ধান আনতে গিয়ে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে।

বৃহস্পতিবার (১ মে) দেড়টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা একই গ্রামের সুবীর দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওর থেকে ট্রলিতে করে ধান নিয়ে গোপালপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন রিংকু দাস। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর