শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মৌলভীবাজারে ৫ ডাকাতসহ গ্রেপ্তার ৭, অস্ত্র-টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৪৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে ৫ ডাকাতসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজারের শেরপুরসহ বিভিন্নস্থানে ডাকাতির ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার মামলার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি রাতে একদল ডাকাত মৌলভীবাজারের শেরপুর ঈদগাহ রোড আবাসিক এলাকায় এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়ির বসতঘরের গেইটের তালা কেটে বসতঘরের দরজার সিটকারী ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে বসতঘরে থাকা লোকদের ভয়ভীতি দেখিয়ে সর্বমোট ২৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ছয় লক্ষ ৯ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর মডেল থানার মামলা রুজু হয়।

মামলা হওয়ার পর পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা), মৌলভীবাজারের নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা এবং সিলেট জেলার ওসমানীনগর এবং এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মো. রায়হান মিয়া (২৫), আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), মো. আফাজ মিয়া (৪৯), মো. মনর মিয়া (৫৫), অশোক কুমার দে (৪০), তোফায়েল আহমদ তোফা (৩৬) ও দিনেশ কর্মকার (৬৫)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে ২টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি হাইড্রোলিক কাটার, ১টি তালা ভাঙার শাবল, ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ, স্বণাংলংকার ৪ ভরি ৭ আনা, নগদ আট লাখ ছয় হাজার ৯৮২ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন প্রমুখ

প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত আছে।মৌলভীবাজার জেলা পুলিশ শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নিমিত্তে বদ্ধপরিকর।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর