সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি” এই প্রতিপাদ্য নিয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ভানুগাছ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

এ সময় উপস্থিত কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাম ইবনে খতিব, উপজেলা খাদ্য পরিদর্শক আশিষ কুমার রায়, উপজেলা বিএনপি ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, ভানুগাছবাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৩২১ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৬৮ টন সংগ্রহ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর