শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কালবৈশাখী——-বর্ষা রানী মালাকার ৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ কবিতা-মোদের কমলগঞ্জ নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

কমলগঞ্জে গৃহবধূকে ধর্ষণ; গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট / ৪৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরের একটি টিলার উপর এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই গৃহবধূর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার সকালে অভিযুক্ত টমটম চালক রনি মিয়াকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাহটিলা গ্রামের মৃত বাতির মিয়ার ছেলে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার উদ্যেশ্যে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে যান উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে জেনে বাড়িতে ফিরে যেতে ওই গৃহবধূ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। সে সময় অটোরিকশায় পাভেল নামে এক ছেলে ছিল। পরে অটোরিকশা চালক রনি ও পাভেল মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্ব্বক গৃহবধূকে ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে দেয় তারা।

পরে ওই গৃহবধূর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অটোরিকশা চালক রনি মিয়াকে (৩২) গ্রেপ্তার করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গৃহবধূ ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর