রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে ভেজাল মসলা উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানের পাড় গ্রামে ভেজাল মসলা উৎপাদনে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই জরিমানা করেন।

জানা যায়, শমশেরনগর ইউনিয়নের মরাজানের পাড় গ্রামের মগনু মিয়ার ছেলে শিমুল মিয়া দীর্ঘদিন যাবত মোরগের খাদ্য মিশ্রন করে ভেজাল মরিচ, হলুদ, ধনিয়া গুড়াসহ বিভিন্ন ধরনের মসলা উৎপাদন ও বিক্রি করছেন। নিজের বাড়িতে কারখানায় ‘আবিহা’ কোম্পানি নাম দিয়ে নামী, দামী ব্যান্ডের মসলা ও পণ্য নকল করে বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উৎপাদন সামগ্রী সহ শিমুল মিয়াকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর সত্যতা নিশ্চিত করে বলেন, এধরনের আরো অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অবৈধ ও ভেজাল উৎপাদনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর