বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

ডেস্ক রিপোর্ট / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে নববর্ষকে স্বাগত জানানো হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দিবসের শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল সাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, জেলা বিএনপির নেতা দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনও ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’সহ নানা বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত দর্শনার্থীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর