সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সম্পত্তির জন্য বাবাকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন

অনলাইন ডেস্ক / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

কুমিল্লার লাকসামে সন্তানদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় আবদুল জলিল (৬০) নামে এক বৃদ্ধ পিতাকে হাত-পা বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন করছে তার স্ত্রী ও সন্তানরা।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে বাবাকে টেনে-হিঁচড়ে হাত-পা বেঁধে তার মুখে গরম পানি ঢালছে তার সন্তানরা। ওই সময় আবদুল জলিল সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

স্থানীয়রা জানান, নির্যাতনকারীরা জলিলের স্ত্রী রিনা আক্তার (৪৫), ছেলে শান্ত (২৮), নোমান (২০), রকি (১৬), এবং মেয়ে নাজমিন (২৬) ও নুপুর (১৩)। প্রবাসে থাকা বড় ছেলে শান্ত দীর্ঘদিন ধরে সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বাবাকে হুমকি দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার বিকালে নির্যাতনের পর আহত অবস্থায় স্থানীয়রা জলিলকে উদ্ধার করেন। তিনি অভিযোগ করেন, স্ত্রী ও সন্তানরা তাকে দীর্ঘদিন ধরে ভরণপোষণ না দিয়ে নানা নির্যাতন করে আসছিল। সম্প্রতি টাকা লেনদেন ও সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে তাকে মারধর করা হয়। শুক্রবার লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ব্যাপারে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় নির্যাতিত আবদুল জলিল থানায় তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তের মাধ্যমে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর