সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭এপ্রিল) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা জামায়াত ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

উপজেলার ভানুগাছ রেলস্টেশন মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী এড. মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ থানা সভাপতি মাও. আব্দুস সালাম, ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসীম, ওলামা বিভাগের সেক্রেটারী মাও. খায়রুল ইসলাম নিজামী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, মো. মাসুদ আহমদ প্রমুখ।

এদিকে বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভানুগাছ চৌমুহনীতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল জলিল, কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুস সামাদ রাফি সহ আল ইসলাহ ও তালামীযের হাজারও নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিশাল এই বিক্ষোভ মিছিলটি কমলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান এবং মুসলিম বিশ্বকে ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর