শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কমলগঞ্জে ৫ দিনব্যাপী শতভূজা বাসন্তীপূজা ও মেলা শুরু

ডেস্ক রিপোর্ট / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে ৫ দিনব্যাপী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা গত বৃহষ্পতিবার (২ এপ্রিল) রাতে শুরু হয়েছে। এ পূজাকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এব্রাও মেলা বসেছে। এ বছর ১৯তম বার্ষিকী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

৫ দিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পূজার্চনা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

দেবীপুর সর্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারন সম্পাদক নিতাই পাল জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শ্রীশ্রী বাসন্তী পূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করছেন এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। আগামী ৭ এপ্রিল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এ পূজা সমাপ্ত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর