শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে জেমস্ সমাজ কল্যাণ পরিষদ এর অস্থায়ী কার্যালয় ও সংস্কার কাজের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে জেমস্ সমাজ কল্যাণ পরিষদ এর অস্থায়ী কার্যালয় ও সংস্কার কার্যলয়ের শুভ উদ্বোধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার পৌর এলাকার চন্ডীপুর গ্রামে এ অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল পরিচালনা করেন কমলগঞ্জ থানা জামে মসজিদের ইমাম ও সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন।

জেমস্ সমাজ কল্যাণ পরিষদ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে এবছরের ২৬ মার্চ টিআর প্রকল্প থেকে ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়। সেই টাকা দিয়ে অস্থায়ী কার্যালয়ের সংস্কার ও বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার চন্ডীপুর গ্রামে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, জেমস্ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির, জেমস্ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা শামিমুর রহমান সামু, জেমস্ সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সহ-সভাপতি নূর উদ্দিন জেনার, সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ অপু, সাবেক সহ-সভাপতি এইচ এম খালেদুর রহমান, সহ- সাধারণ সম্পাদক ইমান আলী, সহ- সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান সাদেক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ভূঁইয়া রাজু রাজা প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেমস্ সমাজ কল্যাণ পরিষদের সদস্য আল-আমিন, সাহেদ, মাহিম, ইমন, সুজন, রিজভী, নাইম, নয়ন, রবীন, সৌমিক, দিপু, অনিক, জিহাদ প্রমুখ।

এসময় সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাদিকুর রহমান সামু, পারভেজ আহমেদ, জাহেদ আহমেদ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর