শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কমলগঞ্জে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে প্রশাসনের অভিযান- জরিমানা

ডেস্ক রিপোর্ট / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভরাট ও ইটভাটার জন্য ফসলিজমির উর্বর মাটি কাটার হিড়িক পড়ছে। এসকেবেটার যোগে অবৈধভাবে ফসলিজমি থেকে মাটি কাটার ফলে জমির উর্বরতা হারাচ্ছে। অন্যদিকে নদী, ছড়া, জলাশয়সহ যত্রতত্র স্থান থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এ নিয়ে গত দু’দিনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত রোববার ও সোমবার এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে নদী, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে উর্বর মাটি কেটে বিক্রি ও স্থানান্তরের অভিযোগ পাওয়া যাচ্ছে। জনগুরুত্ব বিবেচনা করে বিশেষ অভিযান অব্যাহত রেখে অভিযুক্তদের জরিমানা আদায় করা হচ্ছে।

শমশেরনগর মরাজানের পার এলাকায় অবৈধভাবে ফসলিজমি থেকে মাটি কেটে স্থানান্তরের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত রোববার সন্ধ্যায় আহাদ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মাটি কাটা কার্যক্রম বন্ধ করা হয়। অন্যদিকে সোমবার রহিমপুর ইউনিয়নের চানপুর এলাকা থেকে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহান মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত ডি.এম. সাদিক আল শাফিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে দু’দিনে দেড় লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর