শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলে নেতৃবৃন্দরা। এই কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ ইফতার পেয়ে উপকৃত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বিকালে উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনীতে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব আহমেদ, সদস্য সচিব নোমান আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুলি আহমেদ প্রমূখ।

ইফতার বিতরণকালে প্রধান অতিথি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, “রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণের মাস।সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।আমি সর্বদা সত্য, ন্যায় ও মানবিক কাজে জনগণের পাশে থাকতে চাই এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, দেশব্যাপী বিএনপি,যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দরা রমজান উপলক্ষে শ্রমজীবী,পথচারী ও নিম্ন আয়ের মানুষজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সুবিধাভোগীরা ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এভাবে ইফতার পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। হাজী মুজিব ভাই সবসময় গরিব-দুঃখীদের পাশে থাকেন।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর