মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

তারেক জিয়ার নির্দেশ মানুষের জন্য কাজ করতে হবে- কমলগঞ্জে মহসিন মিয়া মধু

ডেস্ক রিপোর্ট / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে তৃণমূলের সাধারন মানুষের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ইফতার ও দোয়া মাহফিলে মৌলবীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য’ ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, তারেক জিয়ার নির্দেশ মানুষের পাশে থেকে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। মানুষের সমস্যায় সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, বিএনপির জনপ্রিয়তা দেখে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সর্বস্তরের মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে।

রোববার(১৬ মার্চ)বিকালে কমলগঞ্জে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি(সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন, বিএনপিকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মতো আমাদেরকে জনকল্যাণকর কাজের মাধ্যমে জনগণের কাছে পৌছাতে হবে।

আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রুমন আলী, ছাত্রদল নেতা ভূইয়া রাজন রেজা প্রমূখ।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহ্বায়ক তারেক খন্দকার, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, মোবারক হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সেলিম মিয়া, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহবায়ক কমিটির সদস্য টিটু দাস সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের প্রায় তিন হাজার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে দেশের মঙ্গল, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রোববার (১৬ মার্চ) বিকালে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি(সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন,বিএনপিকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনামতো আমাদেরকে কল্যাণকর কাজের মাধ্যমে জনগণের কাছে পৌছাতে হবে।

আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ইয়াকুব আলী, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী,পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রুমন আলী, কমলগঞ্জের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের প্রায় তিন হাজার মানুষ ইফতার মাহফিলে যোগদান করেন।

ইফতার মাহফিলে দেশের মঙ্গল, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সু- স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর