রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

মৌলভীবাজারে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডেস্ক রিপোর্ট / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) আটক।

মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। 

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়। 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, শুক্রবার নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে আজ অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম জানান, ‘নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর