রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজারে নারী-শিশুসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশচেষ্টার অভিযোগে শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শ্রী রাম দাস কানু,শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সুদামা রবি দাস, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা বিনা কানু, তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পালবাড়ি এলাকা দিয়ে মানবপাচারকারী আলাল মিয়া, আমির হামজা ও সানোয়ার হোসেন আটক ৭ জনকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করেন। এ সময় লালারচক বিজিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করে।

জাকারিয়া আরও বলেন, অভিযানকালে বিজিবির সদস্যদের উপস্থিতি টেরপেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছে বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে রাতেই কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর