শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কুলাউড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ১১ জনকে বিপুল অঙ্কের জরিমানা

অনলাইন ডেস্ক / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সামাদ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পণ্যের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার ও রাজাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

তিনি বলেন, সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। এমন খবরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা এবং অপর এক অভিযানে রবিরবাজার এলাকায় পণ্যের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর