রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন

‘কঠিন অসুখে সালমান, দিন ফুরিয়ে আসছে শাহরুখের!’

অনলাইন ডেস্ক / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

শাহরুখ খান ও সালমান খান— এই দুই নামের আগে বিশেষণের প্রয়োজন পড়ে না। দু’জনেরই অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। দুই তারকাকেই এক ঝলক দেখার জন্য দেশ-বিদেশের অনুরাগীরা অপেক্ষা করে থাকেন। বলি পাড়ার এই দুই তারকাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন এক জ্যোতিষী। আর এই ভবিষ্যদ্বাণী করে বেশ তোপের মুখে পড়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তারপর থেকে তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।

দুই সুপারস্টারের অনুরাগীদের তোপের মুখে পড়েছেন তিনি। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে, তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার কথায়, ‘শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছু দিন ধরে। ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল খারাপ যাবে সালমানের।’ এর পরেই তিনি দাবি করেন, খুব শিগগির নাকি সালমান বড় অসুখে আক্রান্ত হবেন।

সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন এ জ্যোতিষী। তিনি বলেছেন, ‘সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দুজনের একটি মিল রয়েছে। একই সালে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। ৬৭ বছরে তারা দুজন শেষনিঃশ্বাস ত্যাগ করবেন।’

সুশীল কুমার আরো দাবি করেন, সালমান ইতিমধ্যেই মারণ রোগে আক্রান্ত। সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায়। তবে এই রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তাঁর খুব কষ্টে কাটবে।

এদিকে জ্যোতিষীর এমন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা। তাদের দাবি, কোনো ভালো জ্যোতিষী কারো মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা জ্যোতিষশাস্ত্রে অনৈতিক। অনুরাগীরা ইতিমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে জ্যোতিষী সুশীল কুমার সিংহকে কটাক্ষের তীরে বিদ্ধ করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর