শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা আদায়

ডেস্ক রিপোর্ট / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার মুন্সিবাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নয়টি মামলা দায়ের করে ৯ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪মার্চ ) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিিএম. সাদিক আল শাফিন এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর জানান, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর