সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব-পুলিশ সুপার

অনলাইন ডেস্ক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

পুলিশ সুপার বলেছেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মৌলভীবাজার জেলার সাংবাদিকদের সাথে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা এসব কথা বলেন।

পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিহীন সমাজ, বৈষম্য বিহীন বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি, জনগণের চাহিদা অনুযায়ী তাদের পুলিশি সেবা প্রদান করা। অপরাধের সাথে যে- ই জড়িত হোক না কেন, সে পুলিশ সদস্য হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

পুলিশ সুপার আরও বলেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব।

এছাড়াও চোরাচালান, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা প্রেসক্লাব এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাব থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবু হুসাইন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর